দর্শনায় ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী স্বপন আটক

আপলোড তারিখঃ 2019-01-04 ইং
দর্শনায় ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী স্বপন আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দামুড়হুদার পারকৃষ্ণপুর থেকে ৪ বোতল ফেনসিডিলসহ স্বপন নামের এক মাদকব্যবসায়ীকে আাটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে দর্শনা তদন্ত কেন্দ্রের পুলিশ আটক করে। আটককৃত ফেনসিডিল ব্যবসায়ী দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর গ্রামের অর্জুনের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোল্লা সেলিমের নেতৃত্বে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মিজানুর রহমান মিজান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালায় দর্শনার পার্শ্ববর্তী পারকৃষ্ণপুর বাজার সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এসময় বিদ্যালয়ের সামনে থেকে ৪ বোতল ফেনসিডিলসহ স্বপন (২৪) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করে। আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক তাকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)