ছবির ক্যাপশন:
ফেন্সিডিলসহ ৩ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা ও মেহেরপুর সদর উপজেলার বিভিন্নস্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিলসহ প্রায় ৩ লাখ টাকার বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার গত বুধবার পৃথক ভিযান চালিয়ে এসকল মালামাল উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা পাঁকা রাস্তার উপর হতে ৬টি ভারতীয় থ্রীপিচ, ১০টি পান মশলার প্যাকেট এবং ৩৭টি বিভিন্ন প্রকার কসমেটিকস উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৬৯ হাজার ৬শ’ টাকা।
এদিকে, গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিশেষ টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্রনাথ দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা বাসস্ট্যান্ড থেকে ১৮১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৭২ হাজার ৪শ’ টাকা।
একইদিন বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা পাঁকা রাস্তার উপর হতে ১টি ভারতীয থ্রীপিচ, ৪টি লুঙ্গী, ২টি ওড়না, ৩টি ব্রা, ১২মিটার থান কাপড়, ২টি বেবীসেট, ৫টি চার্জার লাইট এবং ৪৭টি বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪৪ হাজার ৫৪০ টাকা।
অপরদিকে, গত বুধবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ডুগডুগি বাজার পাঁকা রাস্তার উপর হতে ৮৪০টি আতশবাজি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৯৬ হাজার টাকা।
একইদিন বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার শামছুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর সদর থানার অন্তর্গত বাজিতপুর গ্রামের বাশ বাগান থেকে ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪ হাজার টাকা।
উদ্ধারকৃত ১৯১ বোতল ফেন্সিডিল, ৮৪০টি আতশবাজি, ৭টি থ্রীপিচ, ৪টি লুঙ্গী, ২টি ওড়না, ৩টি ব্রা, ১২মিটার থান কাপড়, ২টি বেবীসেট, ১০টি পান মশলার প্যাকেট, ৫টি চার্জার লাইট এবং ৮৪টি বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রীর সর্বমোট মূল্য ২ লাখ ৮৬ হাজার ৫৪০ টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল ও অন্যান্য মালামাল কাস্টমস/মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।
