চুয়াডাঙ্গায় বাড়ছে শীতের তীব্রতা!

আপলোড তারিখঃ 2019-01-03 ইং
চুয়াডাঙ্গায় বাড়ছে শীতের তীব্রতা! ছবির ক্যাপশন:
জাহিদ বাবু/মিঠুন মাহমুদ: চুয়াডাঙ্গায় প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা। গতকাল বুধবার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.০ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার কিছুটা উন্নতি হলেও ঠান্ডা বাতাসে যুবুথুবু হয়ে পড়ছে সাধারণ মানুষ। এই শীতে সবথেকে বেশী বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো। তাদের স্বাভাবিক কাজ করতে ব্যহত হচ্ছে। অপরদিকে, শীতজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালগুলোতে নতুন নতুন রোগী চিকিৎসা নিচ্ছে। চলতি শীতের মৌসুমে এখনো পর্যন্ত উপজেলায় সরকারি-বেসরকারি উদ্যোগে হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে দেখা যায়নি। হতদরিদ্র মুনসুর আলী জানান, প্রতি বছর শীতের শুরুতেই সরকারী-বেসরকারীভাবে শীত নিবারনের জন্য কম্বল, চাঁদর বিতরণ করা হয়। কিন্তু এ বছর শীত প্রায় শেষের দিকে হলেও এখনও পর্যন্ত সরকারী কিংবা বেসরকারীভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি বছরের শুরুতেই উপজেলার প্রতিনিটি ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কিন্তু এ বছরে একাদশ সংসদ নির্বাচনের কারণে কম্বল বিতরণ করতে একটু দেরি হয়ে গেল। তবে খুব শিঘ্রই শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হবে। চুয়াডাঙ্গা জেলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল হক জানান, চুয়াডাঙ্গা জেলায় তাপমাত্রার পারদ কিছুটা বাড়লে শীতল হাওয়া বয়ে যাওয়ায় শীতের মাত্রা বেশী অনুভুত হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)