ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার সকাল ১১টায়। ইতিমধ্যে শপথ গ্রহণ করতে চুয়াডাঙ্গা-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গ-২ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য হাজী আলী আজগর টগর, মেহেরপুর-১ আসনের (মেহেরপুর-মুজিবনগর) নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন এবং মেহেরপুর-২ (গাংনী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন ঢাকায় পৌঁছেছেন। নির্বাচিত চার সংসদ সদস্য জানিয়েছেন, চুয়াডাঙ্গা ও মেহেরপুরবাসীর অকুণ্ঠ ভালোবাসায় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। তাদের ভালোবাসার প্রতিদান দিতে চাই। চুয়াডাঙ্গা ও মেহেরপুরবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন চার সংসদ সদস্য।
