ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসক আতাউল গনির কক্ষে ওই গণশুনানী অনুষ্ঠিত হয়। গণশুনানীতে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ও সাধারণ মানুষের কাছ থেকে তাদের সমস্যার কথা শোনেন জেলা প্রশাসক। এদিন কয়েক ব্যক্তিকে অর্থিকভাবে সহযোগিতাও করেন। উল্লেখ্য, প্রতি সপ্তাহের বুধবার একদিন ওই গণশুনানি অনুষ্ঠিত হয়।
