চুয়াডাঙ্গা জেলার সাড়ে ২৩ লাখ শিক্ষার্থীর হাতে নতুন বই

আপলোড তারিখঃ 2019-01-02 ইং
চুয়াডাঙ্গা জেলার সাড়ে ২৩ লাখ শিক্ষার্থীর হাতে নতুন বই ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক: বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বছরের প্রথম দিনে বই উৎসবে মাতলো চুয়াডাঙ্গা জেলার সহ¯্রতাধিত প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার ২৩ লাখেরও বেশী শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপি তাদের হাতে বইগুলো তুলে দেওয়া হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম জানান, বছরের প্রথম দিন জেলার পাঁচশতাধিক প্রাথমিক বিদ্যালয়ের লক্ষাধিক শিক্ষার্থীর হাতে ৭ লাখ ২৯ হাজার ৯২৯টি নতুন বই পৌঁছে দেওয়া হয়েছে। আমাদের জেলায় চাহিদা অনুযায়ি নতুন বই সরবরাহ করা হয়েছে। ফলে কোন ঘাটতি নেই। জেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র রঞ্জন চক্রবর্তী জানান, চাহিদা অনুযায়ী কোন ঘাটতি ছাড়া জেলার দু’শতাধিক মাধ্যমিক, কারিগরী ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষাধিক শিক্ষার্থীর মাঝে ১৫ লাখ ৯৩ হাজার ৬৫০টি বই বিতরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)