চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক আহত

আপলোড তারিখঃ 2019-01-02 ইং
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে যুবক আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যুবক চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর কলোনিপাড়ার মৃত বকুলের ছেলে আকমান (২২)। জানা গেছে, আহত যুবক একজন রাজমিস্ত্রি। সে গতকাল বেলা ১১টার দিকে গুলশান পাড়ার একটি বাড়ির প্রাচীরে কাজ করার সময় পাশ দিয়ে যাওয়া ইলেকট্রিক মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং প্রাচীর থেকে নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)