ছবির ক্যাপশন:
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন হাজি টগর
দামুড়হুদা প্রতিনিধি: তৃতীয় বারের মতো এমপি নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। দলীয় নেতাকর্মীসহ পরিবারের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো অব্যহত রয়েছে। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে তিনি বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান বাবু খানকে বিপুল ভোটে পরাজিত করে টানা তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ভোটের ফল প্রকাশের পর রাত ১১টার দিকে স্ত্রীসহ পরিবারের সদস্যরা এমপি আলী আজগার টগরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ ছাড়া গত সোমবার রাত ৮টার দিকে দামুড়হুদা উপজেলা সদরের নৌকার প্রতীকের প্রধান কার্যালয়ের সামনে আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু প্রজন্মলীগসহ জোটের শরীকদল জাতীয় পার্টির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি রবিউল হোসেন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সহিদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শফিউল কবির ইউসুফ, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ইমতিয়াজ হোসেন, সদর ওয়ার্ড আ.লীগের সভাপতি আনছার ফারুক, আ.লীগ নেতা সেলিম উদ্দীন বগা, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, যুবলীগ নেতা আবুল হাশেম মেম্বার, শাহীন উদ্দীন, আবু সাইদ মেম্বার, জুড়ানপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম উদ্দীন খুশি, সাধারণ সম্পাদক আব্দুল করিম, দামুড়হুদা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হালিম ভুট্টু, সহ-সভাপতি মুনছুর আলী মেম্বার, যুগ্মসম্পাদক রকিবুল ইসলাম, যুবলীগ নেতা হযরত আলী, মুসা করিম, বগ শাহীন, মাসুদ রানা ভুট্টু, হেকমত আলী, ফজলুল হক ফজু, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের উপজেলা সভাপতি হাসান আল বাখার ডলার, সাধারণ সম্পাদক আব্দু রাজ্জাক রাজ, জুড়ানপুর ইউনিয়ন প্রজন্মলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খোকন, দামুড়হুদা উপজেলা জাতীয় পার্টির সভাপতি শহিদুল আলম, সাধারণ সম্পাদক জামাল উদ্দীন, কৃষক পার্টির সভাপতি আবু জাফর, সাংগঠনিক সম্পাদক শহিদ আজম সদু, দামুড়হুদা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আশরাফ আলী মল্লিক, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, হাউলী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম প্রমূখ।
