এমপি নির্বাচিত হওয়ায় ছেলুন জোয়ার্দ্দারকে ফুলেল শুভেচ্ছা

আপলোড তারিখঃ 2019-01-02 ইং
এমপি নির্বাচিত হওয়ায় ছেলুন জোয়ার্দ্দারকে ফুলেল শুভেচ্ছা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তৃতীয় বারের মতো ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে (চুয়াডাঙ্গা সদর-আলমডাঙ্গা) জেলা আওয়ামী লীগ সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন তৃতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার পৃথক সময়ে এ শুভেচ্ছা জানানো হয়। নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, চুয়াডাঙ্গায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগ সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন সংসদ সদস্য পদে পুনর্নির্বাচিত হওয়ায় ডায়বেটিক সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে কবরী রোডের নিজ বাড়ীতে এসব ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পুনর্নির্বাচিত সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ হাজির হন। এসময় সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মহ: শামসুজ্জোহা, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান, কোষাধ্যক্ষ অ্যাড. আকসিজুল ইসলাম রতন, কার্যকরি সদস্য আজাদ মালিতা, অ্যাড. রফিকুল ইসলাম, মফিজুর রহমান মনা, ডায়াবেটিক সমিতির চিকিৎসক মিজানুর রহমান ও প্রশাসনিক কর্মকর্তা ফিরোজ আল মামুন। এছাড়া, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক ইকবাল হোসেনের নেতৃত্বে ব্যাংকের কর্মকর্তারা পুনর্নির্বাচিত সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। চুয়াডাঙ্গা জিমনেশিয়ামের সভাপতি আব্দুল মোতালেবের নেতৃত্বে সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় উপদেষ্ঠা রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন ও আরেফিন আলম রঞ্জুসহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন তৃতীয়বারের মত জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস, পৌর কমিটির সাধারণ সম্পাদক আলী হোসেন, পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলাম, প্রধান সহকারী আশাবুল হক বিশ্বাস, উচ্চমান সহকারী মোয়াজ্জেম হোসেন, সহকারী প্রকৌশলী সাহীদুর রশীদ, হাফিজুর রহমান কাওছার, এসেসর জাহাঙ্গীর আলম, স্যানিটারী ইন্সটেক্টর নার্গিস জাহান, ইপিআই সুপারভাইজার আফরোজা পারভিনসহ চুয়াডাঙ্গা পৌরসভার সকল স্তরের কর্মকর্তা কর্মচারীগণ। অপরদিকে, একইদিন মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন পুনর্নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি, চুয়াডাঙ্গা জেলা শাখা। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি, চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাজী আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের জগলু, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, সহ-সভাপতি হাজী শাহাবুদ্দিন মল্লিক, মহিদুল ইসলাম ভাষা, নীল রতন সাহা, সামসুজ্জামান খোকন, সহ-সম্পাদক দেলোয়ার উদ্দীন জোয়ার্দ্দার দুলু, মশিউর রহমান আবু, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান খোকন, প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফি, কোষাধ্যক্ষ তহিবুর রহমান জোয়ার্দ্দার বাবু, দপ্তর সম্পাদক ফারুক হোসেন, সাংস্কৃতিক সম্পাদক ডা. নাজমুল আলম খান, কার্যকরী সদস্য মাহফুজুর রহমান মিজাইল, মাহবুব আলম জোয়ার্দ্দার রিংকু, স্বপন, আব্দুল মালেক, নাজিম উদ্দিন, ইলিয়াস হোসেন, জাকির হোসেনসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যগণ। `` আলমডাঙ্গা অফিস জানিয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে তৃতীয়বার নির্বাচিত সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি আলমডাঙ্গার মুক্তিযোদ্ধাদের সাথে সৌজন্য সমাবেশে মিলিত হন। এ সময় মুক্তিযোদ্ধারা নব-নির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানায়। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দার, সাবেক কমান্ডার আব্দুল কুদ্দুস, সাবেক পৌর কমান্ডার আলহাজ নূর মোহাম্মদ জকু, মঈনদ্দীন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগেরন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী লিপু মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ শমসের মল্লিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ। বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক হামিদুল ইসলাম আজমের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কোরবান আলী, আব্দুস সামাদ, আলহাজ ইসমাইল হোসেন, ওমর ফারুক, শওকত জোয়ার্দ্দার, আবু সাঈদ, বাদসা খন্দকার, ওয়াজেদ আলী মাষ্টার, আব্দুল জব্বার, মনি মাষ্টার, মনিন্দ্রনাথ দত্ত, আহসান মৃধা, সমিন্দ্র নাথ সাহা, সাবেক ডেপুটি কমান্ডার ওহিমদ্দীন, উদ্বাদ আলী জোয়ার্দ্দার, অব্দুল রশিদ, সোয়েব আলী, আলী আকবর, আব্দুল মালেক প্রমুখ। এদিকে, সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন তৃতীয়বারের মত এমপি নির্বাচিত হওয়ায় মোমিনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সরিষাডাঙ্গায় আ.লীগ-যুবলীগ কর্তৃক দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। এসময় ছেলুন জোয়াদ্দারের দীর্ঘায়ু কামণা করেন এলাকার নেতাকর্মীরা। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার মহিলা আ.লীগের সভানেত্রী শেফালী খাতুন, আ.লীগ নেতা মুসাব, নবি চৌধুরি, অন্যতম যুবলীগ নেতা জহির উদ্দীন, মিলন, লিমন, জাসদ, হিটু, মজনু, জামাল, মিনার, সেলিম, পিন্টু, বারেক, খয়বার, মহির উদ্দীন, শাহিন, মধু, শুকুর আলী, কাসেম, মানিক, সুজন, ঝন্টু, দানু প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)