ছবির ক্যাপশন:
ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার বিভিন্নস্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার পৃথক সময়ে পৃথকস্থান থেকে এসকল চোরাচালান উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা বাসস্ট্যান্ড নামক স্থান হতে ১টি ভারতীয় শাড়ী, ৪টি থ্রীপিচ, ১টি ওয়ানপিচ, ২টি শেরোয়ানি, ২টি শাল, ২টি জিন্স প্যান্ট, ১টি প্লাজু, ৪টি ওড়না, ২৪টি কসমেটিক্স, ৩ সেট সিটি গোল্ডের হার, ৪টি ব্যাসলেট, ৫টি আংটি এবং ৩ সেট পাথরের ঝুমকা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৯৫ হাজার ৯শ’ টাকা।
এদিকে, গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর পাঁকা রাস্তার উপর হতে ৭টি ভারতীয় শাড়ী ও ৫টি শাল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৭৬ হাজার টাকা। উদ্ধারকৃত মালামাল কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
