সাতগাড়ীতে গভীর রাতে আ.লীগ অফিসে বোমা হামলা!

আপলোড তারিখঃ 2019-01-01 ইং
সাতগাড়ীতে গভীর রাতে আ.লীগ অফিসে বোমা হামলা! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ী মোড় সংলগ্ন আওয়ামী লীগ অফিসে গভীর রাতে বোমা নিক্ষেপ, ২ রাউন্ড গুলিবর্ষণ ও অফিসের শার্টারে ধারালো অস্ত্রদিয়ে কুপানোর অভিযোগ করেছে ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পরিচয় দেয়া তরিকুল ইসলাম সবুজ। তরিকুল ইসলাম সবুজ এই প্রতিবেদককে অভিযোগ করে বলেন, সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে ৭/৮ জনের একদল দুর্বৃত্ত সাতগাড়ি মোড়ে আমাদের বাড়ীর সাথে অবস্থিত ওয়ার্ড আওয়ামী লীগের অফিসে হামলা চালায়। তারা আমার পিতা চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মজনুল হক পচাঁসহ আমাদের নাম ধরে গালাগালি করতে থাকে। একপর্যায়ে আমার ছোট ভাই চুয়াডাঙ্গা পৌরসভায় কর্মরত আতিকুর রহমান সজীব বাড়ীর দ্বিতীয় তলা থেকে জিজ্ঞেস করে কারা এরা। এই সময় দুর্বৃত্তরা আমার ছোট ভাইকে উদ্দেশ্যে করে বোমা নিক্ষেপ করলে দ্বিতীয় তলার বারান্দার সাথে তারে লেগে বিস্ফোরিত হয়। এসময় দুর্বৃত্তরা আমাদের বাড়ীর সাথে অবস্থিত পার্টি অফিসের র্শাটারে এলোপাতাড়িভাবে কোপায় এবং ২ রাউন্ড গুলিবর্ষণ করে আমাদের অকথ্য ভাষায় গালাগালি করতে করতে চলে যায়। পরে আমরা পুলিশে ফোন দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ সকালে আমরা মামলা করবো। এলাকাবাসী জানান, সোমবার রাতে মজনুল হক পঁচার বাড়ির সামনে থেকে বিকট শব্দ শুনতে পায়। পরে ঘটনাস্থলে গিয়ে শুনতে পায় বোমা হামলা হয়েছে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা কেই হতাহত হয়নি। পূর্ব শত্রুতার জের ধরে বা আওয়ামী লীগের দলীয় অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ হামলা হতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী। এবিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করা সদর থানার এসআই আছের আলী জানান, সংবাদ পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে। এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলতে চাননি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)