আলমডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে সংঘর্ষে জখম-২

আপলোড তারিখঃ 2019-01-01 ইং
আলমডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে সংঘর্ষে জখম-২ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গার এরশাদপুরে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকাল ৪টার দিকে আনন্দধাম এলাকার খালপাড়া নামক স্থানে সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে এরশাদপুর গ্রামের গোরস্থানপাড়ার হাকিমের ছেলে রাজু ও তাঁতীপাড়ার দুলাল সাধুর নাতি ছেলে গালিব গুরুত্বর জখম হয়। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর ও কুষ্টিয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তাঁতীপাড়ার যুবকরা রাস্তা অবরোধ করে দেশীয় অস্ত্রের মহড়া দেয়। এনিয়ে, এলাকাজুড়ে ব্যাপক উত্তেজোনা সৃষ্টি হলে পুলিশের সহযোগীতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। জানা গেছে, আলমডাঙ্গার পৌরসভার এরশাদপুর গ্রামের গত কয়েক মাস যাবত চাষীপাড়া ও তাঁতীপাড়ার মধ্যে উঠতি বয়সের যুবকের মধ্যে দুইপাড়ায় বিভক্ত হওয়ায় দীর্ঘদিন পূর্ব শত্রুতার কোন্দল চলে আসছিলো। এরই সূত্র ধরে গতকাল সোমবার এরশাদপুর চাষীপাড়ার কয়েকজন যুবক আনন্দধামে চা খাওয়ার উদ্দ্যেশে বাড়ি থেকে বের হয়। পথের মধ্যে আনন্দধাম খালের নিকট পৌঁছালে এরশাদপুর তাঁতীপাড়ার গালিব, আলিনুর, সাহাবুল, শাওন, শোভন, হৃদয়, মইনুল, মশিউরসহ যুবকের চাষীপাড়ার ছেলেদের উপরে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এসময় গালিবের হাতে থাকা হাসুয়ার আঘাতে রাজু গুরুত্বর জখম হয়। এসময় চাষীপাড়ার ছেলেরা তাদের উপরে আক্রমণ করে। উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হলে ঘটনাস্থলে গালিব রক্তাক্ত জখম হয়। এছাড়া সিহাব, সাইফুল ও রুহুলকে বেধড়ক মারপিট করায় তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেয়। গত কয়েক মাস পূর্বে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গড়ে ওঠে অভ্যন্তরীন কোন্দল। এরশাদপুর স্কুলমাঠে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টের আম্পেয়ারকে ধাক্কা দেওয়াকে নিয়েই এই কোন্দল। গত একমাস পূর্বে গালিবসহ তার সাঙ্গপাঙ্গরা হাকিমের ছেলের উপরে প্রথমের তাদের তাঁতীপাড়ায় আক্রমণ করে। পরে কয়েক দিন পূর্বে দুলালের ছেলে সাইফুলের উপরে আক্রমণের কারণে ৭ দিন হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা সেবা গ্রহন করে। আবারো একইভাবে রক্তক্ষয়ী সংঘর্ষে মেতে উঠেছে গালিবসহ স্থানীয় যুবকেরা। স্থানীয়দের দাবি, সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনে আলমডাঙ্গা উপজেলায় প্রশাসনের চাপাচাপি চললেও কার মদদে আবারো রক্তক্ষয়ী সংঘর্ষে মেতে উঠছে। এনিয়ে শঙ্কিত এলাকাবাসী। গতকাল সোমবার বিকাল ৪টার দিকে রক্তক্ষয়ী ঘটনার পর থেকে এরশাদপুর চাষীপাড়ার রাস্তা আটকে দেশীয় অস্ত্রের মহড়া দেয় তাঁতীপাড়ার যুবকেরা। এ ঘটনায় এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অস্ত্রের মহড়া অব্যাহত ছিলো। এই ঘটনাকে কেন্দ্র করে আজ উভয়পক্ষের মধ্যে আলমডাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছিলো। এই ব্যাপারে আলমডাঙ্গা থানা ওসি আবু জিহাদ ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, একই গ্রামে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিচ্ছিলো। পরে পুলিশের উপস্থিতিতে নিয়ন্ত্রণে আসে। এই ব্যাপারে কোন পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)