ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০

আপলোড তারিখঃ 2019-01-01 ইং
ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহ সদর উপজেলার বওড়াতলা গ্রামে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার বওড়াতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- বওড়াতলা গ্রামের পিন্টু হোসেন (২৭), ওয়াসিম হোসেন (২৩), আবুল কালাম (২৬), সুজন হোসেন (২৫), রাজু আহমেদ (২৪), জাহিরুল ইসলাম (৪০) ও সবুজ সোহেলসহ (২৪) অন্তত ১০ জন। ঝিনাইদহের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, বওড়াতলা গ্রামের বিশারত আলী ও বিপ্লব হোসেনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সন্ধ্যায় দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)