ঝিনাইদহে যুবকের মৃত্যু: দুর্ঘটনা না হত্যা?

আপলোড তারিখঃ 2019-01-01 ইং
ঝিনাইদহে যুবকের মৃত্যু: দুর্ঘটনা না হত্যা? ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: বছরের শেষ দিনে ঝিনাইদহে তরিকুল ইসলাম (২১) নামে এক যুবক দুর্ঘটনায় নিহত হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সোমবার রাতে ঝিনাইদহের মথুরাপুর নিজ গ্রামে এই ঘটনা ঘটে। অনেকের মতে চাচাতো ভাই বাঁধনের হাতে তরিকুল ইসলাম খুন হতে পারে। তবে পুলিশ বলছে এটি হত্যাকান্ড নয়। চাচাতো ভাইয়ের ধাক্কায় ঘরের চলের টিন ও গরু বাধা খুটোর আঘাতে তরিকুলের মৃত্যু হয়েছে। প্রতিবেশিরা জানায়, অকাল মৃত্যুর শিকার তরিকুলের পিতা তক্কেল বিশ্বাসের বাইসাইকেল নিয়ে চালাতো ভাতিজা বাঁধন। বাদল হচ্ছে তক্কেলের ভাই বজলুর ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, সোমবার রাতে মথুরাপুর নিজ গ্রামের তক্কেল মন্ডলের বাইসাইকেল নিয়ে ভাতিজা বাধনের সাথে বাকবিতন্ডা হয়। এরই একপর্যায়ে তক্কেল ভাতিজা বাধনকে থাপ্পড় দেয়। এতে সে ক্ষিপ্ত হয়ে ধাক্কা দিলে ঘরের চলের টিনে গলা কেটে যায় ও গরু বাধা খুটো বুখে বিধে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। অতিরিক্ত রক্ত ক্ষরনের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)