চুয়াডাঙ্গা-১ আসনের ভোটগ্রহণ প্রক্রিয়া প্রত্যাখান প্রতিবাদে ভোট দিলেন না শরীফ

আপলোড তারিখঃ 2018-12-31 ইং
চুয়াডাঙ্গা-১ আসনের ভোটগ্রহণ প্রক্রিয়া প্রত্যাখান প্রতিবাদে ভোট দিলেন না শরীফ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা-১ আসনের ভোটগ্রহণ প্রক্রিয়া প্রত্যাখ্যান করে প্রতিবাদ স্বরুপ নিজের ভোট প্রদানে বিরত থাকলেন ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফ। তাঁর নিজ কেন্দ্র চুয়াডঙ্গা ভি.জে. সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার কথা থাকলেও তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের ভোট গ্রহণ প্রক্রিয়াকে সাধারণ ভোটারের সাথে প্রহসন উল্লেখ করে প্রতিবাদ স্বরুপ নিজ ভোট প্রদানে বিরত থাকেন। শরীফুজ্জামান শরীফ বলেন, দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনই যে সুষ্ঠু হতে পারে না। এই নির্বাচন তার জলন্ত উদাহরণ। তিনি আরো বলেন, যেখানে আমার দলের লাখো নেতাকর্মী সমর্থকসহ সাধারণ ভোটাররা তাদের ভোট দিতে পারেনি। কারণ ভোটের আগেই তাদের ভোটাধিকার হাইজ্যাক হয়ে গেছে। সেখানে আমার ভোট দেওয়ার কোন প্রশ্নই আসেনা। তাই তিনি এই ভোটগ্রহণ প্রক্রিয়া প্রত্যাখান করে প্রতিবাদে ভোটদানে বিরত থাকেন বলে জানান। প্রেসবিজ্ঞপ্তি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)