মেহেরপুরের দু’টি আসনে আ.লীগ প্রার্থী জয়ী

আপলোড তারিখঃ 2018-12-31 ইং
মেহেরপুরের দু’টি আসনে আ.লীগ প্রার্থী জয়ী ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেন ও মেহেরপুর-২ (গাংনী) আসনে আওয়ামী লীগ প্রার্থী সাহিদুজ্জামান খোকন বিএনপি’র প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ফরহাদ হোসেন ২য় বারের মতন এবং সাহিদুজ্জামান খোকন প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গতকাল রবিবার অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৩ মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেন নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ১,৯৭,৯৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মাসুদ অরুন পেয়েছেন ১৪,১৯৯ ভোট। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ আবুল কাশেম কাসেমী ১০২০, জাতীয় পার্টির আব্দুল হামিদ ৯৮০ এবং জাকের পার্টির সাইদুল আলম ৬০৭ ভোট। মেহেরপুর-১ আসনে বেসরকারীভাবে আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেন নির্বাচিত হয়েছেন। মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা দুই লাখ ৬৯ হাজার ৬৫০ জন। এদের মধ্যে নারী ভোটার এক লাখ ৩৫ হাজার ৯৯৯ জন ও পুরুষ ভোটার এক লাখ ৩৩ হাজার ৬১০ জন। মোট ভোট কেন্দ্র ছিল ১০৬টি। অপরদিকে, ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনে আওয়ামী লীগ প্রার্থী সাহিদুজ্জামান খোকন জয়লাভ করেছেন। তিনি ভোট পেয়েছেন ১,৬৯,০১৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী জাভেদ মাসুদ মিল্টন পেয়েছেন ৭,৯০০ ভোট।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)