ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০

আপলোড তারিখঃ 2018-12-31 ইং
ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১৫ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে। গতকাল রোববার দুপুরে শৈলকুপা উপজেলার পদমদি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, ত্রিবেনী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জহুরুল হক ও সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেনের সমর্থকদের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে বলে তিনি আরো জানান। এদিকে ঝিনাইদহ-৩ আসনে (কোটচাঁদপুর ও মহেশপুর) ৪ জনকে কুপিয়ে জখম ও হামলার হাত থেকে বাচাঁতে আসা গ্রামবাসিকে লাঠিপেটা করা হয়েছে। কোটচাঁদপুর হরিনদিয়া আলিম মাদরাসা প্রাঙ্গনে শনিবার বিকালে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন হরিনদিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে আতিক (২৭), আক্তার হোসেনের ছেলে ইসমাইল (২৪), আবুতাহের ছেলে নাইম (২০) ও আবু তাহের (৪৫)। আহতরা জানান, নামাজ পড়ার জন্য তারা হরিনদিয়া আলিম মাদরাসার মসজিদে ওযু করছিলেন। ওযুরত অবস্থায় তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এসময় এলাকাবাসি প্রতিরোধ করতে আসলে আবু তাহের নামে একজনকে পিটিয়ে মারাত্মক যখম করে। নৌকার সমর্থকরা এই হামলার সাথে জড়িত বলে আহত ইসমাইল অভিযোগ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)