চুয়াডাঙ্গার দুটি আসনের ৩৩৪টি কেন্দ্রে নির্বাচনী উপকরণ বিতরণ

আপলোড তারিখঃ 2018-12-30 ইং
চুয়াডাঙ্গার দুটি আসনের ৩৩৪টি কেন্দ্রে নির্বাচনী উপকরণ বিতরণ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনের ৩৩৪টি কেন্দ্রে ভোটগ্রহণের সরঞ্জাম বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ওয়াশীমুল বারী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় জেলা নির্বাচন নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদ ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান উপস্থিত ছিলেন। আজ সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট। উপজেলা পরিষদ থেকে ২টি আসনের কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তারা ব্যালট পেপার ও স্বচ্ছ ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে নিজ নিজ কেন্দ্রে রওয়ানা হন। চুয়াডাঙ্গা-১ আসনে ১৭৩টি কেন্দ্র এবং চুয়াডাঙ্গা-২ আসনে ১৬১টি কেন্দ্র রয়েছে। আজ রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংসদ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। জেলা রিটানিং অফিসার গোপাল চন্দ্র দাস জানান, প্রতিটি কেন্দ্রের জন্য দায়িত্ব পালন করবেন একজন পুলিশের উপ-পরিদর্শক (এসআই), ১২ জন আনসার সদস্য, ১ জন গ্রাম পুলিশ। এছাড়া র‌্যাব, পুলিশ, বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি ইউনিট থাকবেন টহলে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)