শংকরচন্দ্রে মা-মেয়ের বিষপানে আত্মহত্যার অপচেষ্টা

আপলোড তারিখঃ 2018-12-30 ইং
শংকরচন্দ্রে মা-মেয়ের বিষপানে আত্মহত্যার অপচেষ্টা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামে স্বামীর সাথে পারিবারিক অশান্তির কারণে সাফিয়া খাতুন (৩৫) ও তার মেয়ে মনিরা খাতুন (১২) নামের মা ও মেয়ে বিষপানে আত্মহত্যার অপচেষ্টা করেছে। তাদের দু’জনকেই উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আত্মহত্যাকারী চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের শংকরচন্দ্র গ্রামের এশিয়াপাড়ার আব্দুল মান্নানের স্ত্রী সাফিয়া খাতুন ও তার মেয়ে মনিরা খাতুন। জানা গেছে, গতকাল দুপুর ২টার দিকে পারিবারিক অশান্তির কারণে সাফিয়া খাতুন বিষপান করেন। তার মেয়ে তাকে বিষপানে বাঁধা দেয় তা সত্বেও তার মা বিষপান করে। এই অভিমানে তার মেয়ে মনিরা বিষপান করে। তারপর তারা দু’জনেই অসুস্থ হয়ে পড়লে তার বাড়ির আশেপাশের পড়শীরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তার বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)