দামুড়হুদার বিভিন্নস্থানে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান

আপলোড তারিখঃ 2018-12-30 ইং
দামুড়হুদার বিভিন্নস্থানে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ছবির ক্যাপশন:
প্রায় দেড় লক্ষাধিক টাকার বিভিন্ন মালামাল উদ্ধার নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার বিভিন্নস্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার পৃথক সময়ে পৃথক স্থান থেকে এসকল চোরাচালান উদ্ধার করা হয়।চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল শনিবার রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের মাঠ থেকে ৩৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৩ হাজার ২শ’ টাকা।অপরদিকে, একইদিন শনিবার রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা বাসস্ট্যান্ড থেকে ২৭টি ভারতীয় শাল এবং ৯৫টি বিভিন্ন প্রকার কসমেটিকস উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৪৩ হাজার ৬শ’ টাকা।উদ্ধারৃকত ৩৩ বোতল ফেন্সিডিল, ২৭টি শাল এবং ৯৫টি বিভিন্ন প্রকার কসমেটিকস এর সর্বমোট মূল্য ১ লাখ ৫৬ হাজার ৮শ’ টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল ও অন্যান্য মালামাল কাস্টমস/মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)