গোলাম মাওলা রনির ওপর হামলা!

আপলোড তারিখঃ 2018-12-29 ইং
গোলাম মাওলা রনির ওপর হামলা! ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: পটুয়াখালী-৩ আসনে (গলাচিপা-দশমিনা) বিএনপির মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনির ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় গলাচিপায় এ হামলা করা হয় বলে জানান তিনি। তবে পুলিশ বলছে এই অভিযোগ সত্য নয়। গোলাম মাওলা রনি জানান, গলাচিপার উলানিয়া বাজারসংলগ্ন একটি মসজিদ থেকে মাগরিবের নামাজ পরে বাসায় ফিরছিলেন তিনি। ফেরার পথে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তাকে আঘাত করে। বর্তমানে পটুয়াখালী হাসপাতালে যাচ্ছেন বলে জানান তিনি। গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহ্ মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, তাকে কে বা কারা গায়ে ডিম ছুড়ে মেরেছে। তিনি হামলার শিকার হননি। গলাচিপা থানার ওসি আক্তার মোর্শেদ বলেন, গোলাম মাওলা রনির নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। তাকে হামলা করা হয়েছে এটা সত্য নয়। তার গায়ে ডিম ছুড়ে মারা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)