আলমডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে নারীকে পিটিয়ে আহত

আপলোড তারিখঃ 2018-12-29 ইং
আলমডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে নারীকে পিটিয়ে আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গার জোড়গাছায় পূর্ব শত্রুতার জের ধরে চামেলী (৩৫) নামের এক নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত নারীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নারী আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়নের জোড়গাছা গ্রামের নতুন পাড়ার এনামুল হকের স্ত্রী। জানা গেছে, গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে চামেলী বাড়ির ছাদে ধান শুকানোর সময় পাশের বাড়ির আফসারের ছেলে আব্দুল লতিফ তার বাড়িতে এসে চামেলীকে মারধর করে। চামেলীর পরিবার জানায়, ৬ মাস আগে লতিফের পরিবারের সাথে চামেলীর একটা ঝামেলা হয়েছিল। আব্দুল লতিফ সিঙ্গাপুরের প্রবাসী। সে একমাস আগে বাড়ি এসে চামেলীদের সাথে অনেকবার ঝগড়া করার চেষ্টা করেছে এবং গতকাল হঠাৎ চামেলীকে বাঁশ দিয়ে মারধর করে। এতে চামেলীর দুটি হাত ও বাম পা ভেঙে যায় এবং সারা শরীরে আঘাতপ্রাপ্ত হয়। এতে চামেলী গুরুতর আহত হয়। তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এ বিষয়ে এখনো পর্যন্ত মামলা হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)