ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের দিননাথপুর গ্রামের শ্যাকরাপাড়া আব্দুল মাজেদের ছেলে আলামিন (১৮) এবং দামুড়হুদার হাউলী গ্রামের মৃত গোলাম আলীর ছেলে করম আলী (৫৫)। জানা গেছে, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে আলামিন মোটরসাইকেলে চাঁদপুর সড়কের ব্রীজের নিকট নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের সাথে ধাক্কা মারে। এতে তার মাথায় ও বুকে আঘা লেগে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে, গতকাল দুপুর ২টার দিকে দামুড়হুদা থানার সামনের রাস্তায় করম আলী ইজিবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোলের সাথে ধাক্কা মারে। এতে তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
