গাড়াবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় দু’জনকে কুপিয়ে জখম

আপলোড তারিখঃ 2018-12-29 ইং
গাড়াবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় দু’জনকে কুপিয়ে জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আশিক পারভেজ (২৫) নামের এক যুবককে ও জহর (৪০) আলী নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আশিক শংকরচন্দ্র ইউনিয়নের গাগাবাড়িয়া গ্রামের বাগানপাড়ার মুক্তার আলীর ছেলে ও জহর একই এলাকার মৃত শুকুর আলীর ছেলে। আহতের পরিবার জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে একই এলাকার মুনসুর আলীর ছেলে জাহের আলী (৫০) নেশাগ্রস্থ অবস্থায় রাস্তা দিয়ে গালিগালাজ করতে করতে যায়। এ সময় আশিক গালিগালাজে বাধা দিলে জাহেরের সাথে তার বাকবিত-ার সৃষ্টি হয়। বাকবিত-ার একপর্যায়ে জাহের আলী একটি দা দিয়ে আশিকের মাথায় কোপ মারে। এই মারামারিতে বাধা দিতে আসলে জোহর আলী নামের এক ব্যক্তি রডের আঘাতে আহত হয়। তাদের দুজনকেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এবিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)