নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি প্রার্থী বাবু খান

আপলোড তারিখঃ 2018-12-27 ইং
নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি প্রার্থী বাবু খান ছবির ক্যাপশন:
সকল ভয়ভীতি উপেক্ষা করেই ভোট কেন্দ্রে যেতে হবে আন্দুলবাড়ীয়া প্রতিনিধি: চুয়াডাঙ্গা-২ আসনে ২০ দলীয় জোট, জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মাহমুদ হাসান খান বাবু বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল বুধবার জীবননগরের আন্দুলবাড়ীয়াস্থ নিজ বাসভবনে দিনব্যাপী জীবননগর, দামুড়হুদা উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের সাথে তিনি এ মতবিনিময় সভা করেন। এসময় তিনি বলেন, সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে দলীয় নেতাকর্মীসহ সকল নারী-পুরুষ ভোটারদের ভোট কেন্দ্রে যেতে হবে। আমি নেতা হিসেবে নয় আপনাদের সন্তান হিসেবে সেবক হতে চায়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জীবননগর, দামুড়হুদা উপজেলা, তিতুদহ, বেগমপুর, নেহালপুর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)