ছবির ক্যাপশন:
শেরখাঁন: চার্চ অব বাংলাদেশ বল্লভপুর ইন্মানূয়েল চার্চ এর আয়োজনে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের খেলার মাঠে ৭দিন ব্যাপী শুভ বড়দিন উপলক্ষে ঐতিহ্যবাহী খ্রিস্টীয় আনন্দ মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বল্লভপুর ডিনারির ডীন এ অঞ্চলের প্রধান পুরোহিত রেভা: মার্টিন হীরা মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার।বিশেষ অতিথি ছিলেন বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়ুব হোসেন, বাগোয়ান ইউনিয়নের ৬ ওয়ার্ড সদস্য মি. শংকর বিশ্বাস, বল্লভপুর চার্চ সম্পাদক মনিন্দ্র মল্লিক, বাগোয়ান ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল মল্লিক, সাবেক ছাত্রলীগ নেতা জেমস স্বপন মল্লিক বাবু। অনুষ্ঠানের মাঝে মাঝে দেশত্ববোধক গান ও রবীন্দ্র সংগীতের তালে তালে নৃত্য পরিবেশন করেন বল্লভপুর গ্রামের কিশোর কিশোরিরা। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সবশেষে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন এবং মশাল প্রজ্জলনের মাধ্যমে প্রধান অতিথি বড় দিনের খ্রিস্টীয় আনন্দ মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চলনায় ছিলেন বিকাশ বিশ্বাস। পরে প্রধান অতিথি মেলার ষ্টল, বল্লভপুর ইয়োথকাম কমিউট সেন্টার ঘুরে দেখেন।
