আলমডাঙ্গায় মুক্তিযোদ্ধাদের গণসংযোগ ও পথসভা

আপলোড তারিখঃ 2018-12-27 ইং
আলমডাঙ্গায় মুক্তিযোদ্ধাদের গণসংযোগ ও পথসভা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে চুয়াডাঙ্গা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির পক্ষে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। গতকাল সকাল ১০টায় মুক্তিযোদ্ধা অফিস প্রাঙ্গণ থেকে আলমডাঙ্গা খাদিমপুর, গাংনী, চিৎলা, ভাংবাড়িয়া, হারদী ও কুমারী ইউনিয়নের বিভিন্নস্থানে সর্বস্তরের মানুষের সাথে নৌকার পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও কুশল বিনিময় করেন। গণসংযোগ শেষে কুমারি বাজার মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার কুমারী দুর্লভপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ওহিম উদ্দিন। কুমারী গ্রামের বীর মুক্তিযোদ্ধা বীর মনি মাষ্টারের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুর রশিদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাবুদ্দিন সাবু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান জোয়ার্দ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ ইয়াকুব আলী মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. খন্দকার নাসির উদ্দিন মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সেলিম উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ, বীর মুক্তিযোদ্ধা শওকত জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা মনি মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা হাজী ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফরজ আলী, বীর মুক্তিযোদ্ধা বাদশা খন্দকার, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা আহসান মৃধা, বীর মুক্তিযোদ্ধা ফকির মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা খন্দকার হামিদুল ইসলাম আজম, বীর মুক্তিযোদ্ধা আলি আজগার, বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শমসের মল্লিক, বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস রহমান, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা ইছাহক আলী, বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধ বিমল কুমার, বীর মুক্তিযোদ্ধা মুরাদ আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম শহিদ, বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ মেনন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান গজ নবী, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সমাজকর্মী আক্কাচ আলী, জোহান আলী প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)