আলমডাঙ্গায় থানা পুলিশের অভিযানে আটক-৩

আপলোড তারিখঃ 2018-12-27 ইং
আলমডাঙ্গায় থানা পুলিশের অভিযানে আটক-৩ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতামূলক কর্মকান্ড পরিকল্পনার অভিযোগে বিএনপির ৩জনকে গ্রেফতার করেছে। জানা গেছে, গতকাল ভোররাতে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে জামজামী ইউনিয়নের বানিনাথপুর গ্রামের রব্বান মন্ডলের ছেলে আতিয়ার রহমান, ভাংবাড়িয়ার গহর আলী বিশ্বাসের ছেলে সাহেবুল ইসলা সন্টু ও জামজামী ইউনিয়নের ঘোষবিলা গ্রামের মৃত শওকত আলীর ছেলে অহেদুজ্জামানকে থানা পুলিশ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা করার অভিযোগ রয়েছে। গতকাল তাদের সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)