ছবির ক্যাপশন:
নৌকায় ভোট দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন করতে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস নৌকার বিজয়ের লক্ষ্যে চুয়াডাঙ্গা সদরের পদ্মবিলা ইউনিয়নের কুশোডাঙ্গা বাজারে নির্বাচনী কর্মীসমাবেশ করেছেন। কর্মীসভায় প্রধান অতিথির বক্ত্যবে আসাদুল হক বিশ্বাস বলেন, আমরা বঙ্গবন্ধুর লোক আমরা নৌকার মানুষ বঙ্গবন্ধুর সপ্ন বাস্তবায়ন করায় আমাদের প্রধান লক্ষ্য। দেশরতœ শেখ হাসিনা সেই লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছে। দেশ আজকে সকল দিক থেকে স্বয়ংসম্পূর্ন। বঙ্গবন্ধুর নৌকা স্বাধীনতার কথা বলে, শেখ হাসিনার নৌকা উন্নয়নের কথা বলে, নৌকা জয় বাংলার কথা বলে। নৌকায় শক্তি, নৌকায় উন্নয়ন, নৌকায় উন্নতি ও নৌকায় শান্তি। শেখ হাসিনার নৌকায় পারে ১৬ কোটি মানুষের ভাগ্য পরিবর্তন করতে। আগামী ৩০ তারিখ নৌকায় ভোট দিয়ে উন্নয়নের এই অগ্রযাত্রাকে তরান্বিত রাখতে সকলের প্রতি আহবান জানান।পদ্মবিলা ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের এর সভাপতিত্বে কর্মী সভায় উপস্থিত ছিলেন পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা খাজা সাহাবুদ্দিন, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাহিন বিশ্বাস, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজালাল, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরিফুদ্দিন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনাল হক বিশ্বাস, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলম, মহিলা আওয়ামী লীগ নেত্রী খালেদা মেম্বার, প্রজন্মলীগ নেতা বায়জিদ হাসান, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা সিরাজুল মালিথা, আব্দুল হান্নান, আফতাব আলী, খবরি উদ্দিন, হাসান মেম্বার আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি গোলজার হোসেন, যুবলীগ নেতা বনফুল, শান্তি, সোমা সহ প্রমূখ।
