চুয়াডাঙ্গায় এনপিএল ক্রিকেট লীগের উদ্বোধনকালে সাবেক মেয়র টোটন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2018-12-26 ইং
চুয়াডাঙ্গায় এনপিএল ক্রিকেট লীগের উদ্বোধনকালে সাবেক মেয়র টোটন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
দেহ-মন সুস্থ রাখতে নিয়মিত শরীর চর্চার বিকল্প নেই নিজস্ব প্রতিবেদক: পুরাতন ও নতুন বছরের মাঝামাঝি নন্দিত আয়োজনে চুয়াডাঙ্গায় উদ্বোধন হলো ৫ম এনপিএল ক্রিকেট লীগ-২০১৮-১৯। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন পুরাতন স্টেডিয়ামে লীগের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিয়াজুল ইসলাম বলেন, ফেসবুক, গুগল, ভাইভার, হোয়াটাস্আপ আর আকাশ সংস্কৃতির যুগে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত শরীর চর্চায় পারে তরুণ সমাজকে অবক্ষয় থেকে দূরে রাখতে। সুস্থ দেহে সুস্থ মন রাখতে হলে নিয়মিত শরীর চর্চার বিকল্প নেই। তিনি আরো বলেন, চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পর থেকে চুয়াডাঙ্গা জেলা ক্রিকেটে ক্রিকেটার সরবরাহে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তেমনি চুয়াডাঙ্গা থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে একদিন কোন না কোন ক্রিকেটার জায়গা করে নিবে বলে আমি বিশ্বাস করি। এনপিএল ক্রিকেট লীগের কো-চেয়ারম্যান মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা ডিএফএর সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক হাবিল হোসেন জোয়ার্দ্দার ও জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির আহবায়ক সুরেশ কুমার আগরওয়ালা পিন্টু। এছাড়া উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য বদর উদ্দিন খান, চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়া চক্রের ক্রিকেট টিমের অধিনায়ক ইমরান হুসাইন, ফুটবল দলের অধিনায়ক সোহেল রানা, গোলরক্ষক রিয়ান, দর্শনা ডেয়ার ডেভিল্স টিম মালিক সমাজসেবিকা জাহানারা খাতুন টগর, আনন্দ জোয়ার্দ্দার, ভলিবল রেফারী জাহাঙ্গীর আলম, সানরাইজার দলের কোচ সাইফুল ইসলাম প্রমূখ। উদ্বোধনী বক্তব্য শেষে প্রধান অতিথি সকলকে সাথে নিয়ে ফিতা কেটে ও মাঠে গিয়ে ব্যাট-বল করে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর শুরু হয় উদ্বোধনী ম্যাচ। উদ্বোধনী ম্যাচে সানরাইজার দশমাইল ৪ উইকেটে দর্শনা ডেয়ার ডেভিল্সকে হারিয়ে শুভ সূচনা করে। খেলায় ম্যান অব দি ম্যাচ ও হাইয়েস্ট উইকেট টেকারের পুরষ্কার লাভ করে বিজয়ী দলের তুহিন, বিগ সিক্সের পুরস্কার লাভ করে একই দলের ফয়সাল এবং হাইয়েস্ট স্কোরারের পুরস্কার লাভ করে বিজিত দলের সজিব। উদ্বোধনী ম্যাচে জয়লাভ করায় সানরাইজার দশ মাইলের টিম মালিক জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব সকল খেলোয়াড় কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা ও ৫ম এনপিএল ক্রিকেট লীগের সার্বিক ব্যবস্থাপনা করেন চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পরিচালক কাম কোচ সাংবাদিক ইসলাম রকিব। আজ সকাল ৯টায় একই মাঠে লীগের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ফাস্ট ক্যাপিটাল সুপার কিংস ও আলমডাঙ্গা নাইট রাইর্ডাস।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)