চুয়াডাঙ্গায় সাইলেন্স ক্রিকেট টুর্নামেন্ট সমাপ্ত

আপলোড তারিখঃ 2018-12-26 ইং
চুয়াডাঙ্গায় সাইলেন্স ক্রিকেট টুর্নামেন্ট সমাপ্ত ছবির ক্যাপশন:
জমকালো আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় শেষ হলো সন্স অফ সাইলেন্স ক্রিকেট টুর্নামেন্ট-২০১৮। গতকাল মঙ্গলবার দিনব্যাপী চুয়াডাঙ্গা চাঁদমারী মাঠে (ভি জে স্কুলমাঠ) সকাল থেকে শুরু হয় ক্রিকেট টুর্নামেন্টটি। সন্স অফ সাইলেন্স ক্লাবের আয়োজনে এবং চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সৌজন্যে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে সকাল ১০টায় খেলা উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ। খেলাই চারটি দল রাইডার্স ১১, বিজয় ১৮, বঙ্গবন্ধু একাদশ ও নৌকার মাঝি নামক দলগুলি অংশগ্রহণ করে। উক্ত দলগুলোর মধ্যে রাইডার্স ১১ ও বিজয় ১৮ টিম দুইটি ফাইনালে উঠে। খেলায় বিজয় লাভ করে রাইডার্স ১১ এবং রানার্স আপ হয় বিজয় ১৮ দলটি। সর্বশেষ বিকাল ৫টায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠনের মধ্য দিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, পৌর ছাত্রলীগের সহ-সভপতি জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পদক সেক সামী তাপু, সদর থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমেদ, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা শরীফ, ইমরান শেখ, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক টোকন ইসলাম প্রমূখ। (প্রেস বিজ্ঞপ্তি)

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)