ছবির ক্যাপশন:
গাংনী অফিস: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রচারনা করতে পথসভা করেছে গাংনী উপজেলা আওয়ামী লীগ। পথসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। পথসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হিছাব উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর-২ গাংনী আসনের আওয়ামী লীগে মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা আইনজীবি সমিতির সভাপতি একেএম শফিকুল আলম, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নুর জাহান বেগম, সাবেক মেয়র আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মকুল, জেলা কৃষক লীগের সাদারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলী, গাংনী পৌর মেয়র যুবলীগ নেতা আশরাফুল ইসলাম, যুবলীগ নেতা মোসারেফ হোসেন, প্যানেল মেয়র নবীর উদ্দীন, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, নির্বাচনী আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা সাবেক ছাত্রনেতা আব্দুস সামাদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিব ও সাধারণ সম্পাদক প্লাবনসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংঘঠনের বিভিন্ন ইউনিট প্রধানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন প্রভাষক হাজি শফি কামাল পলাশ।
