আলমডাঙ্গায় বিজিবি ও পুলিশি অভিযানে আটক-৫

আপলোড তারিখঃ 2018-12-26 ইং
আলমডাঙ্গায় বিজিবি ও পুলিশি অভিযানে আটক-৫ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতামূলক কর্মকান্ড পরিকল্পনার অভিযোগে বিএনপি-জামায়াতের ৫ জনকে গ্রেফতার করেছে। জানা গেছে, গতকাল ভোর রাতে আলমডাঙ্গা থানা পুলিশের এসআই মোহাব্বত, এএসআই মোস্তফা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বড় গাংনীর মৃত হারেজ উদ্দিনে ছেলে মসলেম উদ্দিন, লক্ষীপুর গ্রামের আকমান আলীর ছেলে মান্নান (৪০), খাদিমপুর গ্রামের হবি মালিতার ছেলে শফিকুল ইসলাম (৪২), পাঁচকমলাপুর গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে হবিবর রহমান শেখকে আটক করে। এছাড়াও বিজিবি অভিযান চালিয়ে বেলগাছী গ্রামের সাহেব মালিতার ছেলে আবুল কালামকে আটক করে আলমডাঙ্গা থানায় সোপর্দ করে। সংশ্লিষ্ট মামলায় গতকালই তাদেরকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)