আজ শুভ বড়দিন

আপলোড তারিখঃ 2018-12-25 ইং
আজ শুভ বড়দিন ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: আজ শুভ বড়দিন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। আজকের দিনে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট বেথেলহেমে জন্ম নিয়েছিলেন। ঈশ্বরের মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে পৃথিবীতে এসেছিলেন যিশু। আজ তারই জন্মদিনের নতুন উচ্ছ্বাসে, আলোক প্রভায় দেখা দেবে নতুন দিন। শুদ্ধ মনে শুধুই আলো নেচে উঠবে চারধারে। বিভিন্ন দেশের মতো আজ মঙ্গলবার বাংলাদেশেও খ্রিস্ট ধর্মাবলম্বীরা বড়দিন পালন করবে যিশুর প্রতি পরম শ্রদ্ধায়। এরই মধ্যে বড় বড় হোটেল ও ভবন সাজানো হয়েছে নানা আলোয়। ঢাকার বিভিন্ন গির্জা ও আশপাশের এলাকা রঙিন আর জরি দিয়ে সুসজ্জিত করা হয়েছে। সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। বড়দিন উপলক্ষে আজ সরকারি ছুটি। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপলক্ষে বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। আবহমানকাল ধরে এ দেশে সব ধর্মের মানুষ পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। বিদ্যমান সম্প্রীতির এই সুমহান ঐতিহ্যকে আরো সুদৃঢ় করতে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে খ্রিস্টান সম্প্রদায়সহ জাতি-ধর্ম-নির্বিশেষে সবাইকে ঔদার্য ও মানবতার মহান ব্রতে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণ ও উন্নয়নে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, ‘আমি মনে করি, বড়দিন দেশের খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে বিরাজমান সৌহার্দ ও সম্প্রীতি আরো সুদৃঢ় করবে। দেশের বিভিন্ন গির্জায় আজ সকাল থেকে বড়দিনের প্রার্থনা হবে। ঢাকার তেজগাঁও ক্যাথলিক গির্জায় বিশেষ প্রার্থনা হবে। ঢাকার নবাবগঞ্জের বান্দুরা, গাজীপুরের নাগরি, বরিশালের বিভিন্ন এলাকা ও পাবনার খ্রিস্টানপল্লীতে গতকাল থেকেই দেখা যায় উৎসবের আমেজ। বড়দিনে আজ ঘরে ঘরে কাটা হবে কেক। সঙ্গে থাকবে নানা উপাদেয় খাবারের আয়োজন। থাকবে মেলা, কীর্তন ও গানের অনুষ্ঠান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)