বিএনপি প্রার্থী বাবু খানের গাড়ী বহরে হামলা: আহত-১০

আপলোড তারিখঃ 2018-12-25 ইং
বিএনপি প্রার্থী বাবু খানের গাড়ী বহরে হামলা: আহত-১০ ছবির ক্যাপশন:
আন্দুলবাড়ীয়া প্রতিনিধি: চুয়াডাঙ্গা-২ আসনে ২০ দলীয় জোট, জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ¦ মাহমুদ হাসান খান বাবু খানের গাড়ী বহরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির ১০ নেতাকর্মি আহত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে জীবননগর উপজেলার উথলী বাজারে গণসংযোগকালে বাবু খানের গাড়ী বহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তরা হামলা চালিয়ে ৩টি মাইক্রোবাস ও ৫-৭টি মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ সকাল ১১টায় সংবাদ সম্মেলন আহ্বান করেছেন বিএনপি প্রার্থী বাবু খান। ``বিএনপি প্রার্থী বাবু খান অভিযোগ করে বলেন, বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচারণা করছিলাম। বিকালে জীবননগর উপজেলার উথলী বাজারে গণসংযোগকালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নৌকা মার্কার কর্মিরা আমাদের গাড়ি বহরে হামলা করে। এতে আমার ১০ নেতাকর্মি আহত হয়। বহরে থাকা ৫টি মাইক্রোর গ্লাস ভেঙ্গে ব্যাপক ক্ষতি হয়েছে। এ হামলার প্রতিবাদ জানিয়েছেন জীবননগর, দামুড়হুদা উপজেলা, তিতুদহ ও বেগমপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তিনি আরো বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তো দূরের কথা আমাদের কাজ করার মত কোন ফিল্ডই নাই। সরকারি দলের সমর্থকদের হামলা, ভাঙচুর ও হুমকি-ধামকি নিত্যদিনই ঘটে চলেছে। সরকারি দলের এমন অরাজকতার মধ্যে বাড়তি চাপ হচ্ছে পুলিশ প্রশাসন। ঘটনা ঘটাচ্ছে নৌকার সমর্থকেরা আর মামলা সাজানো হচ্ছে ধানের শীষের সমর্থকদের নামে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)