গৃহবধু হত্যা : স্বামী ও দেবর আটক

আপলোড তারিখঃ 2018-12-25 ইং
গৃহবধু হত্যা : স্বামী ও দেবর আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে গৃহবধু পারভীনা আক্তার হত্যার অভিযোগে স্বামী আলাউদ্দীন ও দেবর জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, শনিবার রাতে পারিবারিক দ্বন্দ্বের কারণে পারভীনা আক্তারকে গলাকেটে ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এরপর লাশ নারায়ণপুর গ্রামের মাঠের মধ্যে ফেলে রাখে। এর পর স্বামী ও পরিবারের অন্যরা এক নাটক সাজায়। তারা বলে পারভীনা নারায়ণপুর গ্রাম থেকে স্বামীর বাড়ি মনুড়িয়া গ্রামে যাচ্ছিল। পথে মধ্যে নিখোঁজ হয়। রোববার সকালে নারায়ণপুর গ্রামের মাঠের মধ্যে তার লাশ পাওয়া যায়। পুলিশ লাশটি উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে পারিবারিক দ্বন্দ্বের কারণে স্বামী ও পরিবারের অন্যরা মিলে পারভীনাকে নির্মমভাবে হত্যা করে। পরে স্বামী ও দেবরকে আটক করে থানায় আনা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা ঘটনা স্বীকার করে। পারভীনার ভাই মুনমুন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ে ৩/৪ জনকে আসামী করে ঝিনাইদহ সদর থানায় মামলা করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)