ছবির ক্যাপশন:
নৌকার বিজয় হলেই দেশের উন্নয়ন হবে
দর্শনা অফিস: দামুড়হুদার উপজেলার লোকনাথপুর বাসস্ট্যান্ড ও দর্শনা বাসস্ট্যান্ডে নির্বাচনী গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের আ.লীগের মনোনীত প্রার্থী ও জেলা আ.লীগের সহ-সভাপতি হাজী আলি আজগার টগর। গতকাল সোমবার বিকাল হতে এ দু’টি স্থানে তিনি গণসংযোগ করেন।
এসময় তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। এই সরকার ক্ষমতায় আসার পর সারা দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে দেশের ও এলাকার উন্নয়ন কাজ অব্যাহত রাখুন। নৌকায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। নৌকার বিজয় হলেই দেশের উন্নয়ন হবে।এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদিন খোকন, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, দর্শনা বাসস্ট্যান্ড বনিক সমিতির সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক কামাল উদ্দীন সান্টু, আ.লীগ নেতা কুদ্দুস আলী, তক্কেল, কবির হোসেন, নালা, সেলিম, হাউলী ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজী শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাইদ খোকন, জনিশাহ, সোহাগ সাহ, যুবলীগের সভাপতি স্বপন, সম্পাদক বিপ্লব, মামুন শাহ, ছাত্রলীগের আশরাফুল, রায়হান, প্রভাত, অপু সরকার প্রমূখ।
