গাংনীর কাজিপুরে গৃহবধুর লাশ : রহস্য

আপলোড তারিখঃ 2018-12-25 ইং
গাংনীর কাজিপুরে গৃহবধুর লাশ : রহস্য ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রাম থেকে মরিয়ম খাতুন নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে স্থানীয়দের খবরে পুলিশ কাজিপুর পোস্ট অফিসপাড়া থেকে তার লাশ উদ্ধার করে। গৃহবধু কাজিপুর গ্রামের পোস্ট অফিসপাড়ার সবুজের স্ত্রী। স্থানীয়রা জানান, গৃহবধু মরিয়ম বেশ কিছুদিন আগে থেকে একই এলাকায় নানা বাড়িতে বসবাস করতো। রোববার রাত ৮টার দিকে স্বামী সবুজ হোসেন মোবাইল ফোনে তাকে ডেকে নেয়। পরদিন সকালে গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হরেন্দ্রনাথ সরকার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত হত্যা না কি কারনে সে মারা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)