ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী হাজি আলী আজগার টগরের পক্ষে দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুরসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। তিনি গতকাল সোমবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর ও জুড়ানপুরে নৌকার পক্ষে প্রচারাভিযানে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাহাবুব হাসান মেহেদী, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মতিয়ার রহমান মতি, চুয়াডাঙ্গা সদর থানা কৃষক লীগের আহবায়ক আব্দুল মতিন দুদু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মিলন, আব্দুর রাজ্জাক, আব্দুল খালেক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মতিয়ার রহমান মতি প্রমূখ।
