ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের পক্ষে গণসংযোগ করেছেন। গতকাল সকাল ১০টায় মুক্তিযোদ্ধা অফিস প্রাঙ্গণ থেকে আলমডাঙ্গা পৌর এলাকার সর্বস্তরের মানুষের সাথে নৌকার পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও কুশল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুর রশিদ মোল্লা, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধ এম সবেদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ ইয়াকুব আলী মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা খন্দকার নাসির উদ্দিন মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ, বীর মুক্তিযোদ্ধা শওকত জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা মনি মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা হাজী ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফরজ আলী, বীর মুক্তিযোদ্ধা বাদশা খন্দকার, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা ফকির মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা খন্দকার হামিদুল ইসলাম আজম, বীর মুক্তিযোদ্ধা আলি আজগার, বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, উপজেলা জাসদের সভাপতি গোলাম সরোয়ার, বেলগাছী ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, সমাজকর্মী আক্কাচ আলী প্রমূখ। গণসংযোগ শেষে আলিফ উদ্দিন রোড মোড়ে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া একইদিন বিকেল ৩টার দিকে পৌর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাবুদ্দিন। বীর মুক্তিযোদ্ধা খন্দকার হামিদুল ইসলাম আজমের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দার, সাবেক পৌর কমান্ডার আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ, আওয়ামী লীগ নেতা শিক্ষানুরাগী লিয়াকত আলী লিপু মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা অমর ফারুক, উপজেলা কৃষক লীগের সভাপতি এম আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. নাসির উদ্দিন মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত, আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম মন্টু, সমীর কুমার দে, উপজেলা জাসদের সভাপতি গোলাম সরোয়ার প্রমূখ।
