নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নাশকতা প্রস্তুতির মামলায় ৬ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল রোববার দিনভর পৃথক অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুরসহ আশপাশের এলাকাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে আটককৃতদের চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে। আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ। আটককৃতরা হল- চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের আবু তাহের (৪০), আশরাফুল আলী (৩৫), বোয়ালীয়া গ্রামের বাবলু মিয় (৫৫), সম্ভুনগরের হাবিবুর রহমান (৩৮), ডিঙ্গেদাহ বাজার পাড়ার আবু তালহা (৫৪) ও কাথুলীর লোকমান বিশ্বাস। পুলিশ সূত্রে জানা যায়, সদর থানা পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে নাশকতা প্রস্তুতি মামলার এ সকল আসামীরা নিজ নিজ এলাকাতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার এসআই ভবতোষসহ সঙ্গীয় ফোর্স সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের সহায়তায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের আমজেদ আলীর ছেলে আবু তাহের, মৃত নেকবার মন্ডলের ছেলে আশরাফুল আলী, বোয়ালীয়া গ্রামের আবেদ আলীর ছেলে বাবলু মিয়, সম্ভুনগরের মৃত লিয়াকত মন্ডলের ছেলে হাবিবুর রহমান, ডিঙ্গেদাহ বাজার পাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে আবু তালহা ও কাথুলীর রহমত আলীর ছেলে লোকমান বিশ্বাসকে আটক করেন। আটকৃতরা সকলে নাশকাত প্রস্তুতির মামলায় এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আসামী বলে দাবি করে পুলিশ। পরে আটককৃতদের চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ।
