প্রায় ২ লক্ষাধিক টাকার ফেন্সিডিল ও মদ উদ্ধার

আপলোড তারিখঃ 2018-12-24 ইং
প্রায় ২ লক্ষাধিক টাকার ফেন্সিডিল ও মদ উদ্ধার ছবির ক্যাপশন:
দামুড়হুদা ও মেহেরপুরে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষাধিক টাকার ভারতীয় ফেন্সিডিল ও মদ উদ্ধার করেছে বিজিবি। গত শনিবার পৃথক সময়ে এসকল মাদকদ্রব্য উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত শনিবার রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল হামিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর সদর থানার অন্তর্গত নাস্তিপুর মাঠ থেকে ৬৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২৫ হাজার ২শ’ টাকা। `` একইদিন শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর শিশুতলার মাঠ থেকে ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। এদিকে, শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত নাস্তিপুর মাঠ থেকে ৪১৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৬৭ হাজার ২শ’ টাকা। উদ্ধারকৃত ৪৮১ বোতল ফেন্সিডিল ও ১০ বোতল মদ’র সর্বমোট মূল্য ২ লাখ ৭ হাজার ২শ’ টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল ও মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)