দর্শনা ইয়াবাসহ ঘুঘুডাঙ্গার লাল্টু আটক

আপলোড তারিখঃ 2018-12-24 ইং
দর্শনা ইয়াবাসহ ঘুঘুডাঙ্গার লাল্টু আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ দর্শনা রামনগর ঘুঘুডাঙ্গার লাল্টু (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে। গতকাল রোববার সন্ধ্যার দিকে দর্শনা রেলবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ১০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে অভিযানকারী দল। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে দর্শনা রেলবাজার এলাকাতে একজন মাদকদ্রব্য বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই সিদ্দিকুর রহমান, এএসআই আশিকুর রহমানসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আটক করা হয় দর্শনা রামনগর ঘুঘুডাঙ্গার মৃত নয়নের ছেলে চিহ্নিত মাদক বিক্রেতা লাল্টুকে। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ১০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে অভিযানকারী দল। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)