জেহালা ইউনিয়নের বিভিন্নস্থানে পথসভায় আ.লীগ প্রার্থী ছেলুন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2018-12-24 ইং
জেহালা ইউনিয়নের বিভিন্নস্থানে পথসভায় আ.লীগ প্রার্থী ছেলুন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
উন্নয়ন অব্যাহত রাখতে আ.লীগকে ক্ষমতায় আনতে হবে আলমডাঙ্গা অফিস: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের বিভিন্নস্থানে গণসংযোগ ও পথসভা করেছেন। গতকাল রবিবার তিনি দিনব্যাপী জেহালা পশুহাট, মাদারহুদা, সোনাতনপুর মোড়, গড়গড়ি, জেহালা বাজার মোড়ে এ গণসংযোগ ও পথসভা করেন। এসময় তিনি বলেন- বিজয়ের মাসে ৭১’এর পরাজিত শক্তিদের ৩০ তারিখে পুনরায় ব্যালটের মাধ্যমে পরাজিত করতে হবে। বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্ট নির্বাচন বানচালের পাঁয়তার করছে। আমাদের সকল নেতাকর্মিদের ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শামসুজ্জোহা হাসু, জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক হেলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান হান্নান, আওয়ামী লীগ নেতা বুদু মিয়া, শ্রমিক লীগ নেতা ইসলাম ড্রাইভার, মেজবাহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, উম্মাদ আলী জোয়ার্দ্দার, আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান মাষ্টার, আওয়ামী লীগ জোহান আলী, ইসলাম উদ্দিন, আনোরুল মেম্বার, মিরাজুল ইসলাম, সাকের আলী, শহিদুল ইসলাম, স্বাধীন অধিকারী। এছাড়াও মাদারহুদা স্কুল চত্বরে নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন আবু তাহের। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, যুবলীগ নেতা সোনা মিয়া, এমদাদুল হক, মানোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা নাদিম মোস্তফা প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)