জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের অভিযানে নাশকতামূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকার অপরাধে ৪ জন আটক হয়েছে। গতকাল রবিবার জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়ার নির্দেশে জীবননগর থানার এসআই সিরাজ, এসআই নাহিরুল সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার মনোহরপুর মাঠপাড়ার মৃত সিদ্দিক খানের ছেলে বিএনপি নেতা আলী হোসেন (৫৫), জীবননগর পৌরসভার গাংপাড়ার শওকত আলীর ছেলে ইন্তা (৩৫), সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের মোস্তবারীর ছেলে আ. আলীম (৪৮) এবং হাসাদহ ইউনিয়নের কর্ন্দর্পপুর গ্রামের আ. মতিনের ছেলে রফিকুল ইসলামকে (৫২) আটক করে পুলিশ।
