জীবননগরে জামায়াত নেতাসহ আটক-৩

আপলোড তারিখঃ 2018-12-23 ইং
জীবননগরে জামায়াত নেতাসহ আটক-৩ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়ন আওয়ামী লীগের মিছিলে বোমা হামলার ঘটনায় হাসাদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা সিরাজুল ইসলামসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে জীবননগর থানার এসআই সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের বাড়ি থেকে আটক করে। আটককৃতরা হলেন- উপজেলার হাসাদহ ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের মৃত আ. লতিফ বিশ্বাসের ছেলে হাসাদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা সিরাজুল ইসলাম বিশ্বাস (৫৫), সিরাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩০) এবং বাঁকা ইউনিয়নের প্রতাবপুর গ্রামের মৃত আ. মজিদের ছেলে আবু জাফর (৩২)। সম্প্রতি গত বৃহস্পতিবার সন্ধ্যায় হাসাদহ বাজার হতে নৌকা প্রতীকের মিছিল হাসাদহ মাদরাসার সামনে পৌঁছালে আওয়ামী লীগের মিছিলকে লক্ষ্য করে ৩টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় যুবলীগ নেতা রিংকু গুরুত্বর আহত হয়ে বর্তমান ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি জানান, আটককৃত ব্যক্তিদের নামে হাসাদহ বাজারে আওয়ামী লীগের দলীয় মিছিলে বোম হামলা করার অভিযোগে আটক করা হয়েছে। এদিকে গতকাল শনিবার আটককৃত সকলকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)