অতিরিক্ত পুলিশ সুপার হলেন জীবননগরের সন্তান শাওন

আপলোড তারিখঃ 2018-12-23 ইং
অতিরিক্ত পুলিশ সুপার হলেন জীবননগরের সন্তান শাওন ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: অতিরিক্ত পুলিশ সুপার (গ্রেড-৬) পদে পদোন্নতি পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের সিনিয়র সহকারি কমিশনার (এসি) ইউসানুল ফিরদাউস শাওন। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধি-শাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি প্রদান করা হয়। এর আগে ইহসানুল ফিরদাউস শাওন ঢাকা মহানগর পুলিশের সহকারি কমিশনার (এসি) অপারেশন, (এসি) মতিঝিল ও (এসি) রমনা জোনে সততা ও নিষ্ঠার সাথে রাষ্ট্রের দায়িত্ব পালন করেন। তার পদোন্নতি দেয়া হলেও নতুন কর্মস্থলে বদলির আগ পর্যন্ত তিনি স্ব-পদে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। ২০০৪ সালে মাধ্যমিক, ২০০৬ সালে উচ্চ মাধ্যমিক ও ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাকাল্টি অব ফার্মেসী বিভাগে কৃতিত্বের সাথে উত্তীর্ন হন। ২০১৩ সালে ৩১তম বিসিএস ক্যাডার হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ইউসানুল ফিরদাউস শাওন জীবননগর উপজেলার জীবননগর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ নিজাম উদ্দীন ও দৌলতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা আঞ্জুমান আরা দম্পতির জ্যৈষ্ঠ সন্তান। পদোন্নতি পাওয়ার পর ইহসানুল ফিরদাউস শাওন জানান, দেশকে সেবা করার মহান ব্রত নিয়ে পুলিশের চাকরিতে যোগদান করেছি। এতদিন নিষ্ঠার সাথে ঢাকা মগানগর পুলিশের বিভিন স্থানে দায়িত্ব পালন করেছি। পদোন্নতি পাওয়ার পরে সেই দায়িত্ব আরও বেড়ে গেছে। দেশের মানুষের জন্য কিছু করতে চাই। যে লক্ষ্য নিয়ে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছি আল্লাহ্ যেন সেই লক্ষ্য পূরণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)