ছবির ক্যাপশন:
সততার সাথে কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে হবে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা নির্বাচন অফিসের উদ্যোগে ও নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটের সহযোগিতায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা রাহাত মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোপাল চন্দ্র দাস। এসময় তিনি বলেন- ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট দিতে কেন্দ্রে আসতে যেতে পারে পুলিশকে তার নিশ্চয়তা দিতে হবে। ভোটাররা ৪শত গজ এর ভিতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না। সততার সাথে নিজ নিজ অবস্থান থেকে ভোট গ্রহণকারী প্রিজাইডিং কর্মকর্তাদের দ্বায়িত্ব পালনের আহবান জানান।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার, জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা এমএজি মোস্তফা ফেরদৌস। কর্মশালায় উপজেলার ১০৮টি ভোট কেন্দ্রের রিটার্নিং অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তারা অংশগ্রহন করে।
