জীবননগর অফিস: জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামে ডাকাত দল হানা দেয়। গ্রামবাসীর প্রতিরোধে মুখে ডাকাত দলের সদস্যরা পলায়ন করে। গ্রামবাসীদের সহায়তায় তাহাজ্জত হোসেন (৪৫) নামের এক ডাকাত সদস্যকে আটক হয়েছে। জানা গেছে, জীবননগর উপজেলার রায়পুর কুমোরপাড়া গ্রামের ভাদু মন্ডলের ছেলে চোরচক্রের সদস্য একাধিক মামলার এজাহারভূক্ত আসামী তাহাজ্জত হোসেন (৪৫) ও তার দলবল নিয়ে কেডিকে ইউনিয়নের গ্রামের কালা চাঁদের ছেলে বিল্লাল হোসেনের বাড়িতে গত বৃহস্পতিবার গভীর রাতে ডাকাতির চেষ্টা করে। বিষয়টি এলাকাবাসী টের পেয়ে শাহপুর পুলিশ ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে শাহপুর ফাাঁড়ির টহলে থাকা টুআইসি মুশফিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগীতায় ডাকাত দলকে ধাওয়া করে। এ সময় ডাকাতদলের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও পুলিশ দেশীয় অস্ত্র রাম দাসহ তাহাজ্জত হোসেনকে হাতেনাতে আটক করে। আটকৃতকে গতকাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
