চুয়াডাঙ্গায় এক বৃদ্ধর লাশ উদ্ধার : দাফন সম্পন্ন

আপলোড তারিখঃ 2018-12-22 ইং
চুয়াডাঙ্গায় এক বৃদ্ধর লাশ উদ্ধার : দাফন সম্পন্ন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর শহরের ফার্মপাড়ার ইসমাইল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধর লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বুজরুকগড়গড়ি এলাকার এ্যাপেক্স ইটভাটার পাশে একটি পুকুরের মধ্যে থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত মৃতদেহটি সদর হাসপাতালে নিলে দুপুরের দিকে তার পরিচয় পাওয়া যায়। পরে পরিবারের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃত ব্যক্তির দাফনকাজ সম্পন্ন করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিক বুজরুকগড়গরি এলাকার লোকজন এ্যাপেক্স ইটভাটার পাশে একটি পুকুরের মধ্যে এক বৃদ্ধর মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বৃদ্ধর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নেয়। হাসপাতাল এলাকাতে আসলে মৃত ব্যক্তির পচিয় পাওয়া যায়। সে চুয়াডাঙ্গা ফার্মপাড়ার মৃত ইব্রাহিম মন্ডলের ছেলে ইসমাইল হোসেন। সে একজন মৃগী রোগী। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হন। পরে অনেক খোজাখুজি করে তাকে আর পায়নি তার পরিবার। শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় পরিবারের দাবির প্রেক্ষিতে লাশের ময়নাতদন্ত ছাড়াই পরিবারের জিম্মায় দেওয়া হয় বৃদ্ধের মৃতদেহ। পরে গতকাল সন্ধ্যার দিকে তার দাফনকাজ সম্পন্ন করা হয়। পরিবার সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন একজন মৃগী রোগী। গত বৃহস্পতিবার বিকালের দিকে বাড়ির কাউকে না জানিয়ে তার এক আত্মীয়র বাড়ি বুজরুকগড়গড়ি এলাকাতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। ওই দিন সন্ধ্যা থেকে অনেক খোজাখুজি করেও তাকে পাওয়া যায়নি বলে জানান পরিবারের লোকজন। পরে গতকাল দুপুরের দিকে লোক মারফত খবর পেয়ে তারা হাসপাতালে এসে লাশ দেখে নিশ্চিত হন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)